বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

কাপ্তাইয়ে ফরেস্ট রেঞ্জার ও ডেপুটি রেঞ্জারদের বন ও বন্যপ্রাণী বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের অংশগ্রহণে বন ও বন্যপ্রাণী সংশ্লিষ্ট নীতি, আইন ও বিধানাবলী বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন অফিস সহায়ক মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সদর রেঞ্জার দীপন চাকমা। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

[ad_OwixA1az]

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বন ও বন্যপ্রাণী সংক্রান্ত আইন, নীতিমালা ও বিধিবিধান সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে দায়িত্ব পালনে অন্যের সহযোগিতার প্রয়োজন হয় না। ২০২৬ সালে প্রণীত নতুন বন ও বন্যপ্রাণী বিষয়ক নীতি ও বিধানাবলী সম্পর্কে সকল বন কর্মকর্তার অবগত থাকা জরুরি। এসব আইন যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে বনসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আরও কার্যকর হবে।”

তিনি আরও বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়। পেশাগত উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।”

প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

তিনি অংশগ্রহণকারী বন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রচলিত বন আইনে ব্যবস্থা নিতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

প্রশিক্ষণে মোট ২৫ জন ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টার অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে বন ও বন্যপ্রাণী সংশ্লিষ্ট নীতি, আইন ও বিধানাবলী বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের একাংশ।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত