চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দুই কোটি টাকা মূল্যের চিকিৎসা সামগ্রী প্রদান করেছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম।
২৭ জুন, শনিবার চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন ও জিই ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম হস্তান্তর করে কেএসআরএম’র উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, নানান সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে চমেক হাসপাতাল। এসআরএম’র এমন সহায়তায় রোগীদের অনেক উপকার হবে।কেএসআরএম’র মতো অন্যান্য শিল্পগ্রুপকে এমন কাজে সহায়তা করার আহ্বান জানান তিনি।
[ad_OwixA1az]অনুষ্ঠানে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, যেকোনো ক্রান্তিকালে শিল্পগ্রুপ কেএসআরএম এগিয়ে আসে সবার আগে। ভরসাস্থল হিসেবে সংকটময় মূহুর্তে আমাদের শরণাপন্ন হতে হয় কেএসআরএম’র কাছে। যেকোনো মানবিক কাজে কেএসআরএম আমাদের সারথি হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। অতিমূল্যবান এসব চিকিৎসা সরঞ্জাম জরুরি মূহুর্তে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাবে। কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন। কেএসআরএম’র এমন উদার মানবিক সহায়তা চমেক হাসপাতালকে সমৃদ্ধ করেছে।
কেএসআরএম’র পক্ষে পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, কেএসআরএম পরিবার আনন্দিত ও গর্বিত চমেক হাসপাতালে মানবিক সহায়তার সহযাত্রী হয়ে। আমাদের নিরলস প্রচেষ্টা মানুষের পাশে থাকা। যেকোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন কাজে আমাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. কাজী সাইফুল আলম, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. রুমা ভট্টাচার্য্য, কেএসআরএম’র উপ মহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, মোস্তফা আনোয়ার, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবস্থাপক তাজ উদ্দিন, করপোরেট চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন, ডা. জুনায়েদ আহমেদ, কেএসআরএম’র ব্র্যান্ড সমন্বয়ক মনিরুজ্জামান রিয়াদ, মিজান উল হক, মিথুন বড়ুয়া, মিজানুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
[ad_ujVHoYsI]
