বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
[ad_m4LjshC9]

চট্টগ্রামে সাজিদ হত্যা মামলায় ইশতিয়াক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াক (২২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।গত ২৬ জুন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার শিলক মিনাগাজির টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইশতিয়াক চকবাজার থানার ডিসি রোড শিশু কবরস্থান এলাকার ইদ্রিসের ছেলে।

২৭ জুন, শনিবার র‌্যাবের সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি গণমাধ্যমতে নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার দাতিনাথালীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে এবং বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

[ad_OwixA1az]

গত ১২ এপ্রিল বিকেলে চকবাজারের বৌবাজারগামী সড়কের একটি টং দোকানের সামনে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে কথা বলার সময় কয়েকজন যুবক তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে দৌড়ে ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় আশ্রয় নেন তিনি। পরে অভিযুক্তরা ভবনে প্রবেশ করে তাকে মারধর করে এবং ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দেওয়া ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সাজিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৩ এপ্রিল চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ইশতিয়াককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

 

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত