মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বোয়ালখালীতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতা নুরুল আমীনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

২২ জুন, সোমবার দিবাগত রাতে পৌর সদরের মীরপাড়ায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, নুরুল আমীন বোয়ালখালী পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। তিনি পূর্ব গোমদণ্ডী মীরপাড়ার মৃত আবদুল হালিমের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার নুরুল আমীনকে জুলাই আন্দোলনে হামলা মামলায় আদালতে পাঠানো হয়েছে। সে ওই মামলার সন্দিগ্ধ আসামী।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত