সোমবার, জুন ২২, ২০২৬
[ad_m4LjshC9]

পলোগ্রাউন্ডে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মরদেহ উদ্ধারে গিয়ে বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে পুলিশ।

২১ জুন, রোববার দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

[ad_OwixA1az]

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরির অভিযোগে এক যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি মারধর করে। একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কোতোয়ালী থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত