চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দ্রুতগতির ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় বাবুল (৫৯) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা চারটি গরুর মধ্যে দুইটি মারা গেছে এবং আরও দুইটি গরু আহত হয়েছে।
১৬ জুন, মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাবুল চন্দনাইশের বাগিচারহাট এলাকা থেকে চারটি গরু কিনে বিক্রির উদ্দেশ্যে পায়ে হেঁটে সাতকানিয়ার কেরানীরহাট গরুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির কক্সবাজারগামী অজ্ঞাতনামা ঈগল পরিবহনের বাস তাকে ও গরুগুলোকে ধাক্কা দেয়। এতে বাবুল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইটি গরু মারা যায় এবং অপর দুইটি গরু আহত হয়। ঘটনার পর বাসটি দ্রুত কক্সবাজারের দিকে চলে যায় বলে জানা গেছে।
[ad_OwixA1az]চট্টগ্রাম জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
এসএস
[ad_ujVHoYsI]
