শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

সাবেক এমপি আ’ লীগের প্রবীণ নেতা রহমতুল্লাহ মারা গেছেন

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

০৩ জুন, বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে রহমতুল্লাহর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

মেয়ে মানসুরা রহমতুল্লাহ আজ প্রথম আলোকে বলেন, ‘আজ ভোর ৪টা ৫ মিনিটে তিনি মারা যান। তাঁর মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে।’

রহমতুল্লাহর পারিবারিক সূত্র জানান, বেশ কয়েক দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই রাজনীতিবিদ। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

রহমতুল্লাহর ভাগনে ফারুক আহমেদ জানান, আজ বেলা সাড়ে তিনটায় বেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে রহমতুল্লাহকে দাফন করা হবে।

রহমতুল্লাহ তিন মেয়ে ও দুই ছেলের বাবা।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত