রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ময়মনসিংহে। এটি মৃদু ভূমিকম্প বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

২৬ মে, মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের ভালুকার আমতলীতে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু কম্পন হয়েছে। ঢাকা থেকে স্থানটি ৬১ কিমি উত্তরে অবস্থিত।
এসএস



