শনিবার, মে ৩০, ২০২৬

চট্টগ্রাম চেম্বার নির্বাচন, চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। ২৩ মে, শনিবার সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নির্বাচনকে ঘিরে নগরীর আগ্রাবাদ এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

তবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় মূলত একক প্যানেলের প্রার্থীদের উপস্থিতিতেই ভোটগ্রহণ চলছে।

চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম জানান, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং নির্বিঘ্নে ভোট চলছে।

সরেজমিনে দেখা যায়, আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও এর আশপাশের এলাকায় সকাল থেকেই ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। কেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের প্রবেশপথে প্রার্থীরা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মো. আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরামের প্রার্থীরা ভোটারদের স্বাগত জানান। অন্যদিকে, এস এম নুরুল হকের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আগের দিন নির্বাচন প্রত্যাখ্যান করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।

ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার ও সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক বলেন, দীর্ঘদিন পর চট্টগ্রাম চেম্বারে নির্বাচনী পরিবেশ ফিরে এসেছে। ব্যবসায়ীরা এবার নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন বলেই উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে আসছেন।

এ নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১২টি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ছয়টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অর্ডিনারি গ্রুপে ভোটার সংখ্যা ৪ হাজার ১ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার রয়েছেন ২ হাজার ৭৬৪ জন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত