চট্টগ্রাম নগরীর লালদিঘি এলাকায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৫মে, মঙ্গলবার পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
তিনি জানান, হোটেল সোনালীর রান্নাঘরে আবর্জনার স্তুপের পাশেই খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ সময় আবর্জনা থেকে মাছি উড়ে এসে খাবারের ওপর বসতে দেখা যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
[ad_OwixA1az]একই অভিযানে পাশের হোটেল কর্ণফুলীকেও খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসএস
[ad_ujVHoYsI]
