শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। রানের হিসেবে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয়। এই দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ঘরের মাঠে টানা তিন সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল টাইগাররা।

ইনজুরি থেকে ফিরে নিউজিল্যান্ডের ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন ‘দ্য ফিজ’। ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড একাই ভেঙে দেন তিনি। দীর্ঘ ৭ বছর পর ওয়ানডেতে ৫ উইকেটের দেখা পেলেন এই বাঁহাতি পেসার। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে লর্ডসের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

প্রথমে ব্যাটিং করতে নেমে ২৬৫ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে ২১০ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত