শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী দুই জাহাজ, জলসীমায় আরো তিনটি

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী দুটি জাহাজ ভিড়েছে। বন্দরের ডলফিন জেটিতে বর্তমানে জাহাজ দুটি থেকে ডিজেল খালাস করা হচ্ছে।

২০ এপ্রিল, সোমবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ দুটি।

বন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ হাজার টন ডিজেলবাহী এমটি ওকট্রি এবং প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসা এমটি কেপ বনি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানিয়েছেন, নতুন করে আরও তিনটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে প্রায় ৪১ হাজার টন ডিজেলবাহী এমটি লিয়ান সং হু এমটি লিয়ান সং হু, প্রায় ৩৩ হাজার টন ডিজেলবাহী এমটি প্যাসিফিক ইন্ডিগো এবং প্রায় ২৭ হাজার টন অকটেনবাহী এমটি নাভে চিয়েলো।

সংশ্লিষ্টরা জানান, এসব জাহাজ থেকে পর্যায়ক্রমে জ্বালানি খালাস করে দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হবে। এতে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত