সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রাম বন্দরে মন্ত্রী শেখ রবিউল আলমকে স্টাফ পরিচালনা কমিটির ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

সরকারি সফরে বন্দর নগরী চট্টগ্রামে নৌ, রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

১৯ এপ্রিল, রবিবার দুপুরে শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী স্টাফ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কমিটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

সংক্ষিপ্ত মতবিনিময় সভায় স্টাফ পরিচালনা কমিটির নেতারা বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও ব্যবহারবান্ধব করতে তাঁদের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন। মন্ত্রী শেখ রবিউল আলম তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এমন উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

তিনি আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাঁর এই সফরের মাধ্যমে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ব্যবহারকারীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন স্টাফ পরিচালনা কমিটির সমন্বয়ক হাসান রুবেল, মো. জাহাঙ্গীর আলম, সোহেল মাল্টু, মালেক উল্লাহ বাহার, মনির হোসেন, আলী আজমসহ কমিটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত