মঙ্গলবার, জুন ২, ২০২৬

মাঠে নামার আগেই ইনজুরিতে ছিটকে গেলেন মুস্তাফিজ

স্পোর্টস্ ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা। তবে ইনজুরির কারণে ম্যাচ শুরুর আগে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান।

টস করার জন্য বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই ছুটে গেলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। এরপর মিরাজের সঙ্গে কথা বললেন। ঠিক তখনই বদলে গেল টিম লিস্ট।

কি হলো বোঝা যাচ্ছিল না ঠিক। তবে পরিস্কার হলো কিছুক্ষণ পর। শেষ মুহূর্তের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মুস্তাফিজের ওয়ার্মআপের সময়ে ডান হাঁটুতে অস্বস্তি বোধ করেছে। ঠিক টসের আগে এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে, সে আজ খেলছে না। শরিফুল খেলছে তার জায়গায়।’

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত