বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

রাউজানে অস্ত্রসহ গ্রেফতার ১, এলজি-কার্তুজ ও ছোরা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরা উদ্ধারসহ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ এপ্রিল, মঙ্গলবার ভোরে রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মামুন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে মোহাম্মদ দৌলত (৩৩) নামে এক ব্যক্তিকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার কাশেম আলীর বাড়ির বাসিন্দা।

[ad_OwixA1az]

পরে সাক্ষীদের উপস্থিতিতে তার ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কাঠের আলনার তাক থেকে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় ছোরা জব্দ করা হয়।

এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত