বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা নাজিম উদ্দীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ এপ্রিল, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

নাজিম উদ্দীন হায়দার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর বিভাগীয় পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই গ্রেপ্তারের খবরটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

[ad_OwixA1az]

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলার (সিআর ৬৫/২১) প্রেক্ষিতে আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা এই মামলায় ২০২৫ সালের ৯ অক্টোবর আদালত রায় ঘোষণা করেছিলেন।

রায়ে আদালত তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। ওসি মো. শাহীনূর আলম জানান, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত