বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

সাগরিকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত ট্রাফিক কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে ট্রাফিক ডিউটি পালনকালে ব্যাটারি চালিত একটি অটোরিকশার ধাক্কায় মো. আমিনুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

২ এপ্রিল, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় সাগরিকা মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মো. রহমত উল্লাহ। তিনি একটি অটোরিকশাকে থামার জন্য সিগন্যাল দেন। কিন্তু চালক নির্দেশনা উপেক্ষা করে দ্রুতগতিতে গাড়িটি সামনে এগিয়ে নিয়ে গেলে পাশে থাকা কনস্টেবল আমিনুর রহমানকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হন কনস্টেবল আমিনুর রহমান। তার ডান পায়ের হাঁটুর নিচে মারাত্মক আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দামপাড়া পুলিশ লাইন্সের বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

[ad_OwixA1az]

এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট মো. রহমত উল্লাহ জানান, অজ্ঞাতনামা অটোরিকশার চালক সিগন্যাল অমান্য করে কনস্টেবলকে ধাক্কা দেয়। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি করা হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত