চট্টগ্রামের সদরঘাটে জুয়ার আসর নিয়ে দ্বন্দ্বে এক যুবকে কুপিয়ে জখম ও ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান স্বপনের লোকজন হামলায় নেতৃত্ব দিয়েছে বলে জানা গেছে।

২৯ মার্চ, রবিবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর সদরঘাট এলাকার পূর্ব মাদার বাড়ি রেলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় শ্রমিকদল নেতা সাজ্জাদ জানান, রবিবার রাতে সদর ঘাট এলাকায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় । এর পর বিএনপি কর্মী আক্তারের নেতৃত্বে মহলায় হামলা চালানো হয়েছে। ওই হামলায় একজনকে কুপিয়ে জখম ও ৫ জনকে আহত করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীরা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য মশিউর রহমান স্বপনের অনুসারী । তারা এখানে বিভিন্ন জুয়ার আসর বসিয়ে করে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। মহলায় তারা দীর্ঘদিন চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে।

আহত যুবক বিটু দাশের (১৪ ) বড় ভাই বলেন , গতকাল আমার ভাই প্রাইভেট পড়ে একটি ফটোকপি করতে গিয়েছিলো । সেখানে পিছনে থেকে কে বা কারা হামলা করা হয় খবর পেয়ে আমরা উদ্ধার করে হাসপাতালে আনি । এখন চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য মশিউর রহমান স্বপন বলেন , গতরাতে দু’পক্ষের দ্বন্দ্বের বিষয়ে খবর পেয়েছি । যতটুকু জেনেছি এটা বহিরাগতরা এসে হামলা করেছে । রাতে বিএনপি নেতাদের অবস্থানে কিছুটা শান্ত হয়। সকালে আবার উত্তেজনা বিরাজ করে। বিএনপি নেতাকর্মী ও পুলিশের অবস্থানে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । আমরা ঘটনাস্থল ও হাসপাতালে আহতদের দেখতে গিয়েছি । সদর থানার ওসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।
এসএস



