চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের নেতৃত্বে ফটিকছড়ি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
৩০ মার্চ, সোমবার বিকেলে উপজেলার এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, চাকসুর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। হৃদয় এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি লাইসেন্স আছে তার। এই লাইসেন্সের অনুকূলে তদবির করে বিভিন্ন দপ্তর থেকে ঠিকাদারি কাজ করেন তিনি।
[ad_OwixA1az]সোমবার বিকেলে ফটিকছড়ি এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহর কাছে সাজ্জাদ উপজেলা হিসাবরক্ষক শয়ন বড়ুয়ার মোবাইল নম্বর জানতে চান। নম্বর দিতে বিলম্ব হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, এ সময় হৃদয় কার্যালয়ে ভাঙচুর করেন। এ সময় ওই অফিসের কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়। তিনি উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। একপর্যায়ে উপস্থিত স্থানীয় মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের হস্তক্ষেপ করলে সাজ্জাদ সেখান থেকে চলে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা করেছি আমরা।
এ বিষয়ে সাজ্জাদ হোসেন হৃদয় গণমাধ্যমকে বলেন, আমি আমার এলাকার এক কর্মকর্তার ফোন নম্বর চাইলে উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহ তা দিতে অস্বীকৃতি জানান। তিনি আমার সাথে অশোভন আচরণ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। তবে প্রিন্টার ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এসএস
[ad_ujVHoYsI]
