জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মান উন্নয়ন এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করতে একমত হয়েছে। ৩০ মার্চ, সোমবার জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির মিটিং রুমে অনুষ্ঠিত এক যৌথ সভায় উভয় পক্ষ এই ঐকমত্যে পৌঁছায়।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনওয়াজ, সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো, কল্যাণ তহবিল জোরদার এবং বেকার সাংবাদিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা ওসমান গণি মনসুর, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য কাদের গনি চৌধুরী, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, একেএম মহসীন ও মাসুমুর রহমান খলিলী বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, দেশের সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধ উদ্যোগ সময়ের দাবি। এ লক্ষ্যে দুই প্রেস ক্লাব ভবিষ্যতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
এসএস



