চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কুয়েত প্রবাসীকে নিয়ে মিরসরাই যাওয়ার পথে সীতাকুণ্ডে একটি মাইক্রোবাস উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।
২৮ মার্চ, শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মডার্ন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, মাইক্রোবাসটির সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের এক ইউনিট আহতদের উদ্ধার করে।
[ad_OwixA1az]কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, গাড়িটি চট্টগ্রাম থেকে একজন প্রবাসীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড থানা এলাকা অতিক্রম করার সময় একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং গাড়িতে থাকা চার যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএস
[ad_ujVHoYsI]
