বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

পটিয়ায় বাস চাপায় ৩ জন আহত

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রােমর পটিয়া উপেজলায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ইজিবাইক দুমড়ে মুচড়ে গেছে। এ সময় ৩ জন আহত হন।

২৮ মার্চ, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কমল মুন্সীর হাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশা চালক উত্তর খরনা গ্রামের মোহাম্মদ কামাল (৫০) ও ইজিবাইক চালক আজিমপুর গ্রামের মো. ইছমাইল (৫৫), অটোরিকশার চালক চন্দনাইশের মধ্যম হাসিমপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪০)।

[ad_OwixA1az]

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, যাত্রীবাহী দেশ ট্রাভেলসের বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে ৩ জন চালক আহত হন। বাসটি জব্দ করা হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত