বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

মীরসরাইয়ে পোল্ট্রি খামারে অ্যাসিড ছুড়ে মুরগি হত্যা

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের মীরসরাইয়ে অ্যাসিড ছুড়ে ২০০ মুরগি হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৩ মার্চ, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরদীঘির রঘুনাথপুর এলাকায় নুর আলমের পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর হোসেন জানান, মুরগির খামারটি ২ হাজার সেটের। প্রায় সাড়ে ৭ লাখ টাকা বিনিয়োগ করেছে খামারি নুর আলম।

পাশে একটি বাসা ভাড়া আছে। তাঁর সাথে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছিলো তাদের। এটি অমানবিক কাজ। ঝামেলা থাকবে, সেজন্য কি মুরগি হত্যা করবে?
খামারের মালিক নুর আলম জানান, কষ্ট করে লোন নিয়ে খামারটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি।

[ad_OwixA1az]

পরিবারের ৬ সদস্যের একমাত্র উপার্জনের জায়গা ছিলো পোল্ট্রি খামারটি। খামারের পাশে দেলোয়ার নামের একজন ভাড়ায় থাকতো। তাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে। সে বাসা ছাড়েনি।

কয়েকবার ঝগড়া হয়েছে। পরে স্থানীয়দের মাধ্যমে সমাধান হয়। ধারণা করছি, সে এই ঘটনা ঘটাতে পারে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হোসেন জানান, পোল্ট্রি খামারের মুরগি মেরে ফেলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত