শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মীরসরাইয়ে ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি, বুধবার সকালে ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ইটভাটা সংলগ্ন ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। চৌধুরী মিয়া ওই এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বাংলানিউজকে জানান, লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বুধবার সকালে জরুরি সেবায় ফোন করেন।

দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার এলাকায় ফসলি জমি থেকে চৌধুরী মিয়া নামে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। পারিবারিক কারণে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত