চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হয়েছেন আল ফোরকান। ১৬ মার্চ, সোমবার বিকাল ৪টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) ও উপ-উপাচার (একাডেমিক) পদত্যাগ করেন। পরে ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়াকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খানকে উপ-উপাচার্য (একাডেমিক) এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিনকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে দায়িত্ব দেওয়া হয়।

এসএস



