বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

কেন্দ্রীয় ঈদ জামাত এম এ আজিজ স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায়

ডেস্ক রিপোর্ট

কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত এমএ আজিজ স্টেডিয়ামের সম্মুখস্থ জিমনেশিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ঈমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল হযরত মাওলানা অধ্যক্ষ ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

১১ মার্চ, বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. কামরুজ্জামান।

[ad_OwixA1az]

সভায় বিকল্প ইমাম হিসেবে মুফতী মুহাম্মদ নুরুন্নবীকে রাখারও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৪টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল ফিতরের নামাজের সময়সূচি স্থানীয় কমিটির সিদ্ধান্তানুসারে হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মুসলমানদের সর্ববৃহৎ উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা।

এই উৎসবকে পূর্ণাঙ্গ রূপ দেয়ার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ভূমিকা রয়েছে। উৎসব কখনও একা পালন করা যায় না। উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে প্রয়োজন সমবেত প্রয়াস। নির্বাচন পরবর্তী সবার মধ্যে যেভাবে আনন্দ, উদ্দীপনা বিরাজ করছে- এই ঈদ উৎসবের মাধ্যমেই সেটার পূর্ণতা লাভ করতে হবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত