শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (নিঝুম) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১১ মার্চ, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারাবন তহুরা (১৫) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। সে পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক গরু বিক্রেতা কালো রঙের একটি ষাঁড় পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির জন্য এনেছিলেন। সড়কের পাশে দড়ি দিয়ে সেটি বাঁধা ছিল। এ সময় সারাবন তহুরা কোচিংয়ে যাওয়ার পথে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ষাঁড়টি দড়ি ছিঁড়ে তাকে শিং দিয়ে গুঁতা দেয়। এতে সে সড়কের পাশে থাকা বাঁশের স্তূপের ওপর পড়ে যায় এবং মুখে গুরুতর আঘাত পায়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া জানান, সারাবন তহুরা নামের ওই স্কুলছাত্রীকে দুপুরে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে গেছেন।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত