শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান, ৭ এক্সকাভেটর বিকল

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি এক্সকাভেটর (খননযন্ত্র) বিকল করা হয়েছে এবং একটি মালবাহী পিকআপ ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত নয়াখাল ও কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সহযোগিতা প্রদান করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি এক্সকাভেটর বিকল করা হয়। পাশাপাশি একটি ডাম্পার ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সাতকানিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত