মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

ইটভাটায় চাঁদাদাবি, চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ইটভাটার মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে মামলা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল আলম।

মামলায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। তার সহযোগী আলাউদ্দিনসহ অজ্ঞাত পরিচয় আরও ২ থেকে ৩ জনকে এতে বিবাদী করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

[ad_OwixA1az]

বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজি সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সকালে আসামিরা ভুক্তভোগীর ‘এন এস ব্রিকফিল্ডে’ গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দেওয়ার জন্য তারা চার দিনের সময় বেঁধে দেন। এর চার দিন পর ১৫ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা আবারও ওই ব্রিকফিল্ডে এসে চাঁদার টাকা দাবি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ব্যবসায়ী শফিউল আলমের শার্টের কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করা হয়। একপর্যায়ে আসামিরা প্রতিষ্ঠানের ইঞ্জিন ও বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত