বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন-পার্কভিউ হসপিটাল লিমিটেড–এর মধ্যে সমঝোতা স্মারক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেড–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এই সমঝোতার আওতায় জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য ও তাঁদের পরিবারবর্গ এখন থেকে পার্কভিউ হসপিটালের আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক সেবা এবং সমন্বিত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম জনাব হেমায়ত উদ্দীন; অতিরিক্ত মহানগর দায়রা জজ, চট্টগ্রাম ও যুগ্ম মহাসচিব মোঃ তাজুল ইসলাম; বিচারক (জেলা ও দায়রা জজ), সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, চট্টগ্রাম জনাব মোহাম্মদ আবু হান্নান; এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম ও সহকারী মহাসচিব মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম; ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ; মার্কেটিং পরিচালক ডা. মো. শাহ আলম; জেনারেল ম্যানেজার (এডমিন) তালুকদার জিয়াউর রহমান; ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড জাহেদুল ইসলাম; সহকারী ম্যানেজার নেজাম উদ্দিন; এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।

সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আরও উন্নত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত