রবিবার, আগস্ট ২, ২০২৬
[ad_m4LjshC9]

IMTOF-এর তিন বছরের নির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

IMTOF – International Medical Tourism Owners Forum-এর তিন বছর মেয়াদী ১১ সদস্যবিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সংগঠনের সাধারণ সদস্যদের সরাসরি ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় পূর্ণ কোরামের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন কাজী আরিফুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরাফাত ইসলাম (রূপক)।

অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ হলেন— সহ-সভাপতি গাজী মোহাম্মদ সারোয়ার রিপন, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম রাজু।

[ad_OwixA1az]

কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ সূত্রধর, এপলো বিশ্বাস, ওমর ফারুক, যাহেদ দোভাষ ও মোহাম্মদ সাজ্জাদুল আলম।

নবগঠিত কমিটির নেতারা জানান, উন্নত চিকিৎসাসেবা গ্রহণে বিদেশগামী রোগীদের জন্য গুণগত, স্বচ্ছ ও নৈতিক সেবা নিশ্চিত করাই সংগঠনের প্রধান লক্ষ্য। রোগীদের স্বার্থ সুরক্ষা, সঠিক তথ্য প্রদান, প্রতারণা ও বিভ্রান্তিকর বিপণন রোধ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন।

তারা আরও বলেন, মেডিক্যাল ট্যুরিজম খাতে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে রোগীদের আস্থা বাড়ানো হবে। পাশাপাশি আন্তর্জাতিক হাসপাতাল ও অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে একটি নীতিনিষ্ঠ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন কমিটির নেতৃত্বে দেশের মেডিক্যাল ট্যুরিজম খাত আরও সুসংগঠিত ও রোগীবান্ধব হয়ে উঠবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত