বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

হালিশহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে হালিমা মঞ্জিল নামের আবাসিক ভবনের ৩য় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

তাঁর নাম শাখাওয়াত হোসেন (৪৯)। তিনি মোটর পার্টস ব্যবসায়ী ছিলেন। ২৫ ফেব্রুয়ারি, বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনের মৃত্যু হলো।

[ad_OwixA1az]

গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের স্ত্রী নুরজাহানের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার মৃত্যু হয় ছেলে সাফায়াত, পর্তুগালপ্রবাসী ভাই সামির ও সামিরের স্ত্রী আয়েশা আকতারের। দগ্ধ আরও ৪ জন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শাখাওয়াত হোসেনের বন্ধু মনসুর আলী জানান, লাশ কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত