বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
[ad_m4LjshC9]

বাঁশখালীতে লায় ফাঁস লাগিয়ে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর শেখেরখীলে ফাতেমা বেগম নামে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

১৫ ফেব্রুয়ারি, রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার এরফানের মেয়ে।

পরিবারের সদস্যরা অভিযোগ , নেজাম উদ্দিন নামে এক প্রভাবশালী ১ বছর পূর্বে তরুণী ফাতেমার সাথে অবৈধভাবে জোরপূর্বক যৌন স্বার্থ চরিতার্থ করেন। এতে ফাতেমা গর্ভবতি হয়ে পড়লে নারী ও নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করা হয়। গত ২৭ জানুয়ারি ফাতেমা একটি সন্তান জন্ম দেন। এদিকে প্রভাবশালীরা ফাতেমাকে একঘরে করার পাশাপাশি তাকে মামলা প্রত্যাহার করতে হুমকি দিয়ে আসছিলেন। ফলে রাতের যে কোন সময় অসহায় তরুণী আত্মহত্যা করেছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। ঘটনার মূলহোতা নেজাম উদ্দিন ছনুয়া চেমটখালী এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।

[ad_OwixA1az]

বাঁশখালী থানার এসআই গোলাম ছরওয়ার জানান, সন্তানের ডিএনএ পরীক্ষার পর আগের মামলাটিও পিআইবির কাছে তদন্তাধীন রয়েছে। তিনি জানান, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত