নির্বাচনে বিজয় অর্জনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের কবর জেয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, চট্টগ্রাম-১০ আসনের সকল নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাঈদ আল নোমান।

তিনি বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়-এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথচলার মূল প্রেরণা।
জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার থাকবে।
কবর জেয়ারতের সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনা করেন।

এসএস



