শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপন করলো সিএমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) পুনাকের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি ইউনিটের আধুনিকীকরণ, বর্ধিতকরণ এবং একটি ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপন করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার আধুনিকায়িত ফিজিওথেরাপি ইউনিট ও নবস্থাপিত ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন সিএমপি পুনাক সভানেত্রী জনাব সামিরা আজিজ।

কর্মজীবী নারী পুলিশ সদস্য ও সেবাগ্রহীতা মায়েদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাতৃত্বকালীন সময়ে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ব্রেস্ট ফিডিং কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথিবৃন্দ আধুনিকায়িত ফিজিওথেরাপি ইউনিট ও ব্রেস্ট ফিডিং কর্নার পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ। এছাড়া পুনাকের সদস্যবৃন্দ, সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত