চট্টগ্রামের বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের দোকানে পাওয়া গেছে পিস্তলের ম্যাগজিন ও ২টি গুলিসহ ১টি শটগান।

৭ ফেব্রুয়ারি, শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
এ ঘটনায় দোকান মালিক মো.সাইফুল আলমকে আটক করে বোয়ালখালী থানায় সোপর্দ করা হয়েছে।

সাইফুল আলম পশ্চিম কধুরখীল গ্রামের হাজী আব্দুল হকের ছেলে।
জানা গেছে, ৪৮ এডি রেজিমেন্টের মেজর মো.নাজমুশ শাহাদাতের নেতৃত্বে টাস্কফোর্স-২ কধুরখীল চৌধুরী হাটের সাইফুল আলমের গ্যাস সিলিন্ডারের দোকানে তল্লাশি চালিয়ে গুলি ও শটগান জব্দ করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আটককৃত সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আাদালতে পাঠানো হবে।
এসএস



