বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

নৌবাহিনীর যুদ্ধজাহাজের সক্ষমতা বাড়াতে ৬৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’–এর সার্বিক সক্ষমতা বাড়াতে প্রায় ৬৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সরকারি পর্যায়ে জিটুজি পদ্ধতিতে তুরস্ক সরকার অথবা দেশটির মনোনীত কোনো সংস্থার মাধ্যমে জাহাজটির আপগ্রেডেশন কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

এ-সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বাংলাদেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, বাণিজ্যিক কার্যক্রমের জন্য সমুদ্রপথ নিরাপদ ও উন্মুক্ত রাখা এবং শান্তি ও যুদ্ধকালীন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমুদ্র এলাকায় সার্বক্ষণিক উপস্থিতি ও নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে নৌবাহিনীর কর্মপরিধি ও দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নথিতে আরও উল্লেখ করা হয়, গত এক দশকে নৌবহরে বিভিন্ন ধরনের জাহাজ ও সরঞ্জাম যুক্ত হলেও অধিকাংশ জাহাজের বয়স ২৫ থেকে ৩০ বছর। ফলে আধুনিক নিরাপত্তা ঝুঁকি ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানো এখন জরুরি হয়ে পড়েছে।

[ad_OwixA1az]

প্রস্তাবিত আপগ্রেডেশন বাস্তবায়িত হলে জাহাজটির অপারেশনাল দক্ষতা, নজরদারি সক্ষমতা এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে নৌবাহিনীর সামগ্রিক শক্তি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত