শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

খালেদা জিয়া ছিলেন মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: মোশাররফ হোসেন দিপ্তী

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এমন এক নেত্রী, যিনি বাংলাদেশকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। দেশের মানুষের দুঃখ কষ্ট, সংকট ও দুর্যোগে তিনি বারবার ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছেন। ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনের সময় থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। গণতন্ত্র ও মৌলিক অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।

তিনি ৩ জানুয়ারি, শনিবার সকালে সদরঘাটস্থ মাদারবাড়ী হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সদরঘাট থানা যুবদলের উদ্যোগে আয়োজিত খতমে কুরআন, দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১২ সালের ভয়াবহ পাহাড়ধস ও দুর্যোগ এবং ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময়ও বেগম খালেদা জিয়া মানবিক দায়িত্ববোধ থেকে চট্টগ্রামে ছুটে আসেন। চিকিৎসা ঝুঁকি ও রাজনৈতিক প্রতিকূলতা জেনেও তিনি নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটি কেবল রাজনৈতিক নেতৃত্ব নয়, এটি মানবিক নেতৃত্ব। শেষ মুহূর্ত পর্যন্ত তার ভাবনায় ছিল দেশের মানুষের কল্যাণ। বেগম খালেদা জিয়া ছিলেন ১৮ কোটি মানুষের নেত্রী। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুর খাঁনের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক আনোয়ার হোসেন, নুর জাহেদ বাবলু, ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওর্য়াড বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন জুয়েল, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াসির আরাফাত, এতে সদরঘাট থানা যুবদল নেতা আব্দুল মান্নান আশরাফুল ইসলাম রাজীব, মোহাম্মদ ইয়াছিন, পশ্চিম মাদারবাড়ী ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মুরাদ, ৩০ নং ওর্য়াড যুবদল নেতা আজাদ আহমেদ রকি, ইরফানুল ইসলাম ইরফান খলিলুর রহমান,২৯ নং ওর্য়াড যুবদল নেতা জিলানী,আরিফ, শ্রমিক দল নেতা সিরাজুদ্দৌলাহ, মো. রুবেলসহ‌ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত