বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

খাগড়াছড়ি-২৯৮ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি ২৯৮নং আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
৩ জানুয়ারি, শনিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৭টি মনোনয়নপত্র বৈধ এবং ৮টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ সময় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিস মনোনীত মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, গণঅধিকার পরিষদ মনোনীত দীনময় রোয়াজা এবং বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মো. মোস্তাফা। এ নিয়ে মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরও জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
অন্যদিকে, খাগড়াছড়ি-২৯৮ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত উশোপ্রু মারমা।
এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত