বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আজ থেকে ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত সারাদেশের কামিল মাদ্রাসাসমূহের দুই বছর মেয়াদী কামিল স্নাতকোত্তর ২০২৪ সালের পরীক্ষা ৩ জানুয়ারী ২০২৬, শনিবার থেকে শুরু হয়েছে।

এ বছর কামিল স্নাতকোত্তর পরীক্ষায় সারাদেশের ১৫৭টি কেন্দ্রে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে প্রায় ৩৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে । কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ এবং কামিল আদব বিষয়ে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে ।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যবেক্ষক টিমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা মনিটরিং করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত