বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়িতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর, বুধবার সকালে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী–নারায়ণ মন্দিরে খাগড়াছড়ি সনাতনী সমাজ ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সনাতনী সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব অশোক মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠিত প্রার্থনায় অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাংগঠনিক সম্পাদক খনিরঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির সদস্য মিটু রাণী ত্রিপুরাসহ সনাতনী সমাজের নেতৃবৃন্দ।

প্রার্থনা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তবৃন্দ গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন।
এসএস



