বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

চট্টগ্রামে জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী তিনি খিরামের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগ চলাকালে অধ্যক্ষ নুরুল আমিন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে দেখা করে প্রতিষ্ঠানগুলোর সমস্যা, উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিষয়ে আলোচনা করেন। তিনি সংশ্লিষ্টদের দাবিদাওয়া মনোযোগ দিয়ে শুনে বলেন, “আমি নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও জনসেবামূলক সমস্যাগুলোর স্থায়ী সমাধানে উদ্যোগ নেব।”

[ad_OwixA1az]

দিনব্যাপী গণসংযোগে তিনি ধুলু মুন্সির সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজবিয়া দাখিল মাদরাসা, মগকাটা নূরানী মাদরাসা, জমিরিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসা, হচ্চারঘাট, প্রেমপুর, বাদামতল, চৌমুহনী এবং খিরাম কাদেরিয়া দাখিল মাদরাসা পরিদর্শন করেন। এ সময় খিরাম কাদেরিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ওমর ফারুক আজমীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “খিরামসহ ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক উন্নয়ন বাকি। আমি চাই, এখানকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও সামাজিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে।”

গণসংযোগে চট্টগ্রাম মহানগরীর পাচলাইশ থানা (প্রশাসনিক ওয়ার্ড) সেক্রেটারি মো. শহিদুল্লাহ তালুকদার, ফটিকছড়ি থানা শিল্প-বাণিজ্য সংগঠনের সভাপতি আব্দুর রহিম, সহসভাপতি খোরশেদুল আলম ফিরোজ, হুমায়ুন, জাহাঙ্গীর, নানুপুর ইউনিয়ন সেক্রেটারি আবদুল্লাহ, খিরাম ইউনিয়ন সভাপতি মফিজ আলম ও সেক্রেটারি মাওলানা জমিরসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত