বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

রাঙ্গুনিয়ায় জামায়াতের প্রার্থী ডা. রেজাউল

নিজস্ব প্রতিবেদক

দাঁড়িপাল্লা ন্যায়বিচার ও সুশাসনের প্রতীক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম- ৭ আসনের জামায়াতের এমপি প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীক শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি ন্যায়বিচার, সমতা ও সুশাসনের প্রতীক। 

২৫ অক্টোবর দুপুরে  রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলেরহাট বাজার ও দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. শাহ আলম, যুব বিভাগের সভাপতি সরোয়ার হোসেন, হোছনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মহিউদ্দিন বাবু প্রমুখ।

[ad_OwixA1az] [ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত