বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

চট্টগ্রামে ফেসবুক বিজনেস বুটক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ফেসবুক ভিত্তিক ব্যবসায়িক প্রশিক্ষণ কর্মশালা ‘ফেসবুক বিজনেস বুটক্যাম্প’ আয়োজন করেছে লীড বাংলাদেশ ও ওয়েব ফর অল।

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুটক্যাম্পটি সঞ্চালনা করেন লীড বাংলাদেশের গ্রোথ লীড আরাফাত ইসলাম রূপক। প্রশিক্ষক হিসেবে ছিলেন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ, সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মেটার সাবেক সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার মাহফুজ আহমেদ।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ফেসবুক পেইজের মাধ্যমে কীভাবে লাভজনক ব্যবসা গড়ে তোলা যায়, বিজ্ঞাপন পরিকল্পনা, কনটেন্ট ফানেলিং, ডিজিটাল অটোমেশনসহ বাস্তবভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ বিষয়ে আরাফাত ইসলাম রূপক বলেন, ‘আমরা চাই, আমাদের স্থানীয় উদ্যোক্তারা যেন ডিজিটাল মার্কেটিং দক্ষতা অর্জন করে আরও এগিয়ে যেতে পারেন। তাই এমন ওয়ার্কশপ নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে। দেশের যেকোনো সংগঠন চাইলে আমরা এ ধরনের উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত।’

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত