বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

ছয় মাসে বায়োমেট্রিক না দিলে বাতিল হবে এনআইডি আবেদন

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকা আবেদন কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৪ নভেম্বর, মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অনেক আবেদনকারী ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশের মতো প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না। ফলে বিপুলসংখ্যক আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার পাশাপাশি অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়ছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, কাউকে অনির্দিষ্টকাল আবেদন অনিষ্পন্ন অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন। সমন্বয় কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম জানান, অনলাইনে এনআইডির জন্য আবেদন করার পর বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে এসএমএস পাঠানো হয় অথবা নির্ধারিত কেন্দ্রে ডেকে পাঠানো হয়। এরপরও কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলেও এনআইডি পাওয়ার সুযোগ স্থায়ীভাবে বন্ধ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে নতুন করে আবেদন করতে পারবেন।

এদিকে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য মোট ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি আবেদনগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত