কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)।
১১ আগস্ট, মঙ্গলবার তিনি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস ও টার্ন-আউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পিটি প্যারেডের গুরুত্ব তুলে ধরেন। দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
[ad_OwixA1az]পরে তিনি জেলা পুলিশের অস্ত্রাগারও পরিদর্শন করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
এ সময় কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস
[ad_ujVHoYsI]
