শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
[ad_m4LjshC9]

ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মায়ের ইন্তেকাল

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীরের মা খাদিজা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৮ আগস্ট, শনিবার দুপুর সাড়ে ১টার দিকে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

শনিবার রাত ৯টায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় সরোয়ার আলমগীরের নিজ বাড়িতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

[ad_OwixA1az]

খাদিজা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফটিকছড়ির রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত