বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই সারোয়ার আলমগীরের: আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রার্থী সরোয়ার আলমীগরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালন ও সংসদের অধিবেশনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই।

২৯ জুলাই, বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় সরোয়ার আলমীগরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই।

[ad_OwixA1az]

এর আগে, সরোয়ার আলমীগরকে শপথ পড়ানোর পর জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর মঙ্গলবার (২৮ জুলাই) রায় হওয়ার কথা ছিল। তবে সেদিন রায় না দিয়ে পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

এই আদেশের মাধ্যমে সরোয়ার আলমীগরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং সংসদের অধিবেশনে অংশ নেওয়ার আইনি অবস্থান স্পষ্ট হলো।

গত ১২ জুলাই আপিল বিভাগে এ আবেদন করেন মুহাম্মদ নুরুল আমীন। ২৮ জুলাই, মঙ্গলবার কার্যতালিকার আসে আবেদনটি। এদিন আদেশের দিন ধার্য থাকলেও আপিল বিভাগ পুনরায় বিস্তারিত পর্যালোচনা শেষে আজ বুধবার নতুন করে আদেশের দিন ধার্য করেন।

এর আগে, সরোয়ার আলমীগরের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চান এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন- এ সংক্রান্ত নিষেধাজ্ঞা চান। আবেদনের ওপর শুনানি শেষে এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে, সারোয়ার আলমগীরের সংসদে যেতে না যাওয়ার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। নুরুল আমীনের করা ওই আবেদনে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা নির্বাচনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমীন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে।

ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করেন। এরপর নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করলে ৩ ফেব্রুয়ারি আদালত লিভ মঞ্জুর করেন। একই সঙ্গে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত