বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা আদর্শ, দক্ষতা, নৈতিকতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
২৪ জুলাই, শুক্রবার থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের শক্তি শুধু কর্মীর সংখ্যায় নয়, তাদের গুণগত মানেও নির্ভর করে। ব্যক্তিগত চরিত্র, সততা, জ্ঞান ও দায়িত্বশীলতার মাধ্যমে কর্মীদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
[ad_OwixA1az]অনুষ্ঠানে ‘মুমিন জীবনে বাইয়াতের তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক বিষয়ে প্রধান আলোচনা উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম। তিনি বলেন, ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার, সাংগঠনিক সেক্রেটারি শামশুজ্জামান হেলালী, চান্দগাঁও থানা আমীর মো. ইসমাইল এবং মহানগর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মসরুর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন।
এ সময় চান্দগাঁও থানা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আব্দুল কাদের পাটোয়ারী, অধ্যাপক মো. ইসমাইল, ড. জাকির হোসাইন হাওলাদার, গাজী মো. ইসমাইল এবং পূর্ব ষোলশহর থানা সেক্রেটারি আব্দুল জাব্বার।
দিনব্যাপী কর্মসূচিতে কোরআন তিলাওয়াত, বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং দোয়ার মাধ্যমে শিক্ষাশিবিরের সমাপ্তি হয়। এতে চান্দগাঁও থানার বিপুলসংখ্যক কর্মী অংশ নেন।
এসএস
[ad_ujVHoYsI]
