চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান পদোন্নতি পেয়ে পুলিশ টেলিকমে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) হিসেবে পদায়ন হয়েছেন।
২৮ জুন, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তার বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
এর আগে গত মার্চ মাসে বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি হিসেবে কর্মরত মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনে তাঁকে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
[ad_OwixA1az]মো. মনিরুজ্জামানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলমডাঙ্গা গ্রামে।
একই প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ অধিদপ্তরেই পদায়ন করা হয়েছে।
এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন পদোন্নতি পেয়ে সিআইডির প্রধান (অতিরিক্ত আইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য বদলির মধ্যে এপিবিএনের ডিআইজি (এফডিএমএন) প্রলয় চিসিমকে নোয়াখালী পিটিসির ডিআইজি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের ডিআইজি (এফডিএমএন), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিটিসির ডিআইজি, ঢাকা এসবির ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানকে র্যাবের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এসএস
[ad_ujVHoYsI]
